প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
প্রবাসীদের ভালোবাসায় হাসবে জনপদ: কোওরবাজার প্রবাসী পরিষদের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাটের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে ‘কোওরবাজার প্রবাসী পরিষদ’। মঙ্গলবার স্থানীয় এক মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
কোওরবাজার প্রবাসী পরিষদ সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব সায়াদ উল্লাহ’র সভাপতিত্বে এবং চিফ এডমিন মাস্টার মনজুর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর আলী ও অর্থ সম্পাদক রুকন আহমেদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিত্যানন্দ দাস, ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং কোওরবাজার প্রবাসী পরিষদের সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর মেম্বার।
এছাড়াও মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সহ-সভাপতি আলহাজ মুসা মিয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি নছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদ উল্লাহ মেম্বার, অর্থ সম্পাদক ডাক্তার সিরাজ উদ্দিন, সদস্য জরু মিয়া ও আল বকসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে উপস্থিত কয়েকশত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© 2026 Sylhetwatch24.com | সর্বস্বত্ব সংরক্ষিত