প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 18, 2026 ইং
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা
শুভেচ্ছা বাণী:
"ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল ফিতর।
এই আনন্দঘন মুহূর্তে আমি গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদের এই শাশ্বত আনন্দ ও সাম্যের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হোক। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন এক সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে পারি। প্রত্যেকের জীবন ভরে উঠুক অনাবিল শান্তি, সুখ আর সমৃদ্ধিতে।
আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিই। আপনাদের সকলের ঈদ হোক আনন্দময় ও নিরাপদ।
শুভেচ্ছান্তে,
জাহাঙ্গীর আলম
যুগ্ম আহবায়ক,
উপজেলা যুবদল, গোয়াইনঘাট।"
© 2026 Sylhetwatch24.com | সর্বস্বত্ব সংরক্ষিত