প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
গোয়াইনঘাট যুবদলের নেতৃত্বে ত্যাগী ও পরীক্ষিত নেতা জাহাঙ্গীর আলমকে চায় তৃণমূল
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের আগামী দিনের নেতৃত্বে রাজপথের লড়াকু ও পরীক্ষিত সৈনিক জাহাঙ্গীর আলমকে দেখতে চান স্থানীয় সর্বস্তরের ত্যাগী নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, রাজপথের রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে জাহাঙ্গীর আলম বারবার জেল, জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েও দলের আদর্শে অবিচল ছিলেন। তৃণমূলের সাধারণ কর্মীদের সুখে-দুঃখের সাথী হিসেবে তিনি এক অনন্য 'কর্মীবান্ধব নেতা' হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় রাজপথের ত্যাগী নেতাদের অভিমত, ত্যাগের নাম ভাঙিয়ে বারবার নিজেদের আত্মপ্রচারের কোনো প্রয়োজন নেই; কারণ কার কতটুকু অবদান ও ত্যাগ রয়েছে, তা উপজেলা ও জেলা নেতৃবৃন্দের খুব ভালোভাবেই জানা আছে। সিলেট জেলা যুবদলের বর্তমান শীর্ষ নেতৃত্বও রাজপথের চরম ত্যাগের মাধ্যমেই এ জায়গায় এসেছেন, ফলে তারা যোগ্য ও ত্যাগী নেতৃত্বের সঠিক মূল্যায়ন করবেন বলেই তৃণমূলের বিশ্বাস।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, অতীতের ত্যাগ ও অবদানের সঠিক মূল্যায়ন করে জাহাঙ্গীর আলমকেই গোয়াইনঘাট উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হবে। তাঁর দক্ষ নেতৃত্বে উপজেলা যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
© 2026 Sylhetwatch24.com | সর্বস্বত্ব সংরক্ষিত