রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সাদিকুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাসাসের পরিচিতি সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের হাতে ফুলেল শুভেচ্ছা গ্রহণের মাধ্যমে তিনি বিএনপিতে তার আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা দেন। এ সময় তিনি জামায়াত থেকে পদত্যাগ করে জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নব-যোগদানকারী সাদিকুর রহমানকে স্বাগত জানিয়ে বলেন, তার মতো নিবেদিত নেতাকর্মীদের যুক্ত হওয়ায় বিএনপির তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে।
Imdadur Rahman