ঢাকা | বঙ্গাব্দ
LIVE
WATCH
24

সিলেট ওয়াচ২৪

PREMIUM
সিলেট ওয়াচ২৪-এ আপনাকে স্বাগতম। দেশ-বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন... বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা আপোষহীন।

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব আলীম উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব আলীম উদ্দিন ছবির ক্যাপশন: "গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।"
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ, সদস্য সচিব আলীম উদ্দিন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট: 

‎বিশ্বের বিভিন্ন দেশে চাকুরীরত গোয়াইনঘাটের রেমিট্যান্স যুদ্ধাদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সমাজকল্যাণ মূলক সংগঠন "গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ" এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

‎মোহাম্মদ আব্দুল্লাহ (কানাডা) কে আহ্বায়ক ও প্রভাষক আলীম উদ্দিন (আমেরিকা) কে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

‎১৭ই জানুয়ারি (শনিবার) সংগঠনের কেন্দ্রীয়‎ উপদেষ্টা আব্দুল লতিফ বাবুল, নজরুল ইসলাম, আহমদ আলী ও দেশীয় কার্যকরী কমিটির সভাপতি আব্দুল আহাদ বাবুল ও সাধারন সম্পাদক মো: আফাজ উদ্দিন এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
‎আহবায়ক কমিটির সদস্য বৃন্দের মধ্যে রয়েছেন হাফিজ তাজ উদ্দিন (ওমান), আক্তারুজ্জামান (দুবাই) ও নাজমুল ইসলাম (সৌদিআরব)। 

‎উল্লেখ্য যে পূর্বে গঠিত ২০২৪-২০২৭ খৃষ্টাব্দ মেয়াদের কমিটির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কার্যকরি কমিটি ও উপদেষ্টা পরিষদের আলোচনা পর্যালোচনায় গৃহীত সিদ্ধান্ত ক্রমে, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাতিল ঘোষণা করে, ৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। ‎নব গঠিত আহবায়ক কমিটিকে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দোয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সঙ্গে থানার ওসির মতবিনিময়

গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সঙ্গে থানার ওসির মতবিনিময়