পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এম. সাইদুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি। তবে এই আনন্দের পূর্ণতা তখনই আসবে যখন আমরা সমাজের সকল স্তরে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারব।"
তিনি আরও উল্লেখ করেন, সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক এবারের ঈদে আমাদের সকলের দৃঢ় অঙ্গীকার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, "ঈদ মোবারক। ত্যাগের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।"
শুভেচ্ছান্তে:
অ্যাডভোকেট এম. সাইদুর রহমান
জেলা ও দায়রা জজ আদালত,সিলেট।
Imdadur Rahman