ঢাকা | বঙ্গাব্দ
LIVE
WATCH
24

সিলেট ওয়াচ২৪

PREMIUM
সিলেট ওয়াচ২৪-এ আপনাকে স্বাগতম। দেশ-বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন... বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা আপোষহীন।

প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে গোয়াইনঘাটে দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে গোয়াইনঘাটে দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ছবির ক্যাপশন:
প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে গোয়াইনঘাটে দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা


গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি ::
সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সিলেটের গোয়াইনঘাটে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে এ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন খ্যাতনামা ও অভিজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করে নারী, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রফেসর এ.কে.এম. খালিকুজ্জামান দিপু, সহ-সভাপতি ডা. সামিউল হাসান বাবু, সহকারী অধ্যাপক আশফাক নবী কনক, ডা. রিয়াজ চৌধুরী মিল্টন, সিনিয়র ডা. মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. তানভীর ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মেহবুব আহসান রনি, সহকারী অধ্যাপক ডা. মনজুর আল মুর্শেদ চৌধুরী, ডা. কায়সার ইয়ামিন ইশাদ, সহযোগী অধ্যাপক ডা. শামীম উর রহমান, অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, অধ্যাপক মোস্তফা তৌফিক, ডা. জাহিদুল ইসলাম সুমন, সহযোগী অধ্যাপক ডা. শোয়েব আহমেদসহ ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা জাহিদ আহমদ, উপজেলা যুবদলের সদস্য মাসুক আহমদ, উপজেলা জাসাস'র সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুর রব, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জুবের আহমদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেওয়া সেবাগ্রহীতারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি