"পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা — অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী"
শুভেচ্ছা বাণী:
"শান্তি, সম্প্রীতি ও ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আমাদের মাঝে আবারও ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দঘন মুহূর্তে আমি গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের আপামর জনসাধারণকে জানাই আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক।
ঈদের এই আনন্দ যেন আমাদের প্রতিটি ঘরে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমরা যেন পারস্পরিক ভেদাভেদ ভুলে একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে পারি।
ঈদের খুশি সবার জীবনে বয়ে আনুক নতুন সম্ভাবনা। আপনারা সবাই সুস্থ ও নিরাপদে ঈদ উদযাপন করুন—এই কামনাই করি।
শুভেচ্ছান্তে,
অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী
আহবায়ক,
গোয়াইনঘাট উপজেলা যুবদল।"
Imdadur Rahman