ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

ধানের শীষের প্রার্থী আরিফুল হক উন্নয়নমুখী মানুষ, বিজয় নিশ্চিত করতে হবে: লোকমান উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
ধানের শীষের প্রার্থী আরিফুল হক উন্নয়নমুখী মানুষ, বিজয় নিশ্চিত করতে হবে: লোকমান উদ্দিন ছবির ক্যাপশন: ডৌবাড়ী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন লোকমান উদ্দিন।
গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বলেছেন, বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী একজন দক্ষ ও উন্নয়নমুখী মানুষ। এ জন্য আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। এই দুর্গত এলাকার উন্নয়নের জন্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।
তিনি শুক্রবার সন্ধ্যায় ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও জাতীয় নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 
লোকমান বলেন, সাবেক এমপি সাইফুর রহমান সাহেবের আমলে যে উন্নয়ন হয়েছিল এবং সেলিম সাহেবের সময়ে যে কাজ হয়েছে শুধুমাত্র সেই উন্নয়ন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হলে আজ আমাদের এই করুণ অবস্থা হতো না।
ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদের যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, বিএনপির নেতা শিব্বির আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান ও ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসাইন উপস্থিত ছিলেন। 
এছাড়া অন্যান্যদের মধ্যে ১ নং ওয়ার্ড সহ-সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, ২ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুলদীন, ৪ নং ওয়ার্ড সভাপতি কাওসার মেম্বার, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ৬ নং ওয়ার্ড সভাপতি আফতাব উদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, ৮ নং ওয়ার্ড সভাপতি মনতাজ আলী, সাধারণ সম্পাদক কালা মিয়, ৯ নং ওয়ার্ড সভাপতি আজমত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল মনাফ, সেচ্ছাসেবক দলের নেতা লিমন ও নাসির, কৃষক দলের সভাপতি তাজ উদ্দিন, জাসাস সভাপতি কলিম উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
"ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আগামীর পথচলা: আব্দুল হাকিম চৌধু

"ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আগামীর পথচলা: আব্দুল হাকিম চৌধু