ঢাকা | বঙ্গাব্দ
LIVE
WATCH
24

সিলেট ওয়াচ২৪

PREMIUM
সিলেট ওয়াচ২৪-এ আপনাকে স্বাগতম। দেশ-বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন... বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা আপোষহীন।

গোয়াইনঘাটে ৪২টি হাট-বাজার ইজারা দিচ্ছে প্রশাসন: বিস্তারিত তালিকা ও সময়সূচী প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
গোয়াইনঘাটে ৪২টি হাট-বাজার ইজারা দিচ্ছে প্রশাসন: বিস্তারিত তালিকা ও সময়সূচী প্রকাশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৪২টি হাট-বাজার ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আগামী ১লা বৈশাখ ১৪৩৩ হতে ৩০শে চৈত্র ১৪৩৩ পর্যন্ত এক বছরের জন্য এই ইজারা কার্যকর থাকবে।
দরপত্র ক্রয় ও দাখিলের সময়সূচী:
ইজারা প্রক্রিয়াটি মোট ৪টি পর্যায়ে সম্পন্ন হবে:
১. ১ম পর্যায়: দরপত্র বিক্রয় ০২/০২/২০২৬ এবং দাখিল ০৩/০২/২০২৬ (দুপুর ১টা পর্যন্ত)।
২. ২য় পর্যায়: দরপত্র বিক্রয় ১৬/০২/২০২৬ এবং দাখিল ১৭/০২/২০২৬ (দুপুর ১টা পর্যন্ত)।
৩. ৩য় পর্যায়: দরপত্র বিক্রয় ০২/০৩/২০২৬ এবং দাখিল ০৩/০৩/২০২৬ (দুপুর ১টা পর্যন্ত)।
৪. ৪র্থ পর্যায়: দরপত্র বিক্রয় ১১/০৩/২০২৬ এবং দাখিল ১২/০৩/২০২৬ (দুপুর ১টা পর্যন্ত)।
প্রতিটি পর্যায়ের নির্ধারিত দিনে বিকেল ৩টার সময় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।
ইজারা দেওয়া বাজারের পূর্ণাঙ্গ তালিকা:
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৪২টি হাট-বাজার হলো:
১. পীরর বাজার, ২. বীরমঙ্গল হাওর বাজার, ৩. আহারকান্দি বাজার, ৪. মাতুরতল বাজার (গরুর বাজারসহ), ৫. মনরকান্দি বাজার, ৬. হাড়ীপুর বালুর মহাল, ৭. জাফলং বাজার (গরুর বাজারসহ), ৮. মন্দিকান্দি বাজার, ৯. মোহাম্মদপুর বাজার, ১০. বঙ্গহাট বাজার, ১১. গুচ্ছগ্রাম বাজার, ১২. সিয়াজল বাজার, ১৩. বাথহাল বাজার, ১৪. পাঁচসেউতি বাজার, ১৫. লামাদণ্ড বাজার (গরুর বাজারসহ), ১৬. মজিদতলা বাজার, ১৭. বগাইয়া সড়ক বাজার, ১৮. ফতেহপুর বাজার (গরুর বাজারসহ), ১৯. বিছনাকান্দি বাজার, ২০. মহিষাখড় বাজার, ২১. গুলনী বাজার, ২২. মদিনাগঞ্জ বাজার, ২৩. জলুরমুখ বাজার, ২৪. সালুটিকর বাজার, ২৫. চলিতাবাড়ি বাজার, ২৬. তোয়াকুল বাজার (গরুর বাজারসহ), ২৭. মুন্নি বাজার, ২৮. নতুন গাছিনাগী বাজার, ২৯. হাতির বাজার (গরুর বাজারসহ), ৩০. নিহাইন বাজার (গরুর বাজারসহ), ৩১. তেলিখাল বাজার, ৩২. টোয়াইটী বাজার, ৩৩. তোয়াকুল বাজার (গরুর বাজারসহ), ৩৪. রাধানগর বাজার (গরুর বাজারসহ), ৩৫. বাংলা বাজার, ৩৬. লক্ষী বাজার, ৩৭. গোয়াইন বাজার, ৩৮. পরগণা বাজার, ৩৯. কালিনজুরী বাজার, ৪০. হাদারপার বাজার (গরুর বাজারসহ - রিট মামলাধীন), ৪১. কুপার বাজার এবং ৪২. সীমার বাজার।
দরপত্র প্রাপ্তি ও দাখিলের স্থান:
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা), পুলিশ সুপারের কার্যালয়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, গোয়াইনঘাট থানা এবং সোনালী ব্যাংক (গোয়াইনঘাট শাখা) থেকে দরপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
প্রধান শর্তাবলী:
দরপত্রের সাথে উদ্ধৃত দরের ৩০% টাকা জামানত হিসেবে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
মোট দরের ওপর ১৫% ভ্যাট এবং ১০% আয়কর সরকারি কোষাগারে জমা দিতে হবে।
সরকার অনুমোদিত রেট অনুযায়ী টোল আদায় করতে হবে এবং দৃশ্যমান স্থানে টোল চার্ট টানাতে হবে।
ইজারাদার কোনোভাবেই হাট-বাজার অন্য কারো নিকট সাব-লিজ দিতে পারবেন না।
রিট মামলাধীন বাজারের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া

বর্ণাঢ্য আয়োজনে ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া