ঢাকা | বঙ্গাব্দ
LIVE
WATCH
24

সিলেট ওয়াচ২৪

PREMIUM
সিলেট ওয়াচ২৪-এ আপনাকে স্বাগতম। দেশ-বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন... বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা আপোষহীন।

ধানের শীষের বিজয়লক্ষে গোয়াইনঘাটে যুবদলের বলিষ্ঠ প্রচারণা: শাহজাহান সিদ্দিকীর নেতৃত্বে জনপদ সরব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
ধানের শীষের বিজয়লক্ষে গোয়াইনঘাটে যুবদলের বলিষ্ঠ প্রচারণা: শাহজাহান সিদ্দিকীর নেতৃত্বে জনপদ সরব ছবির ক্যাপশন: লিফলেট বিতরণ
ধানের শীষের বিজয়লক্ষে গোয়াইনঘাটে যুবদলের বলিষ্ঠ প্রচারণা: শাহজাহান সিদ্দিকীর নেতৃত্বে জনপদ সরব
নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব আরিফুল হক চৌধুরীর সমর্থনে ধানের শীষের প্রচারণায় উজ্জীবিত হয়ে উঠেছে গোয়াইনঘাট। আজ ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে গোয়াইনঘাট উপজেলা যুবদলের এক বিশাল লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলা যুবদলের অকুতোভয় আহ্বায়ক শাহজাহান সিদ্দিকীর সরাসরি অংশগ্রহণ এবং সার্বিক নির্দেশনায় আজ গোয়াইনঘাট সদর ইউনিয়নে এই প্রচারণা চালানো হয়। যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় ধানের শীষের পক্ষে একটি ইতিবাচক আবহ তৈরি হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে জনমত গঠনে ভূমিকা রাখেন বদরুল আলম, আফতাব উদ্দিন, জাহিদ আহমদ, জাহাঙ্গীর আলম, মাসুক আহমদ,নাজমুল ইসলাম রিপন, মঞ্জুর আহমদ, মঈনউদ্দিন মনু, ইমদাদুর রহমান,মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ ওয়ারিস উদ্দিন, মোহাম্মদ আলমগীর, আব্দুল করিম, রহিম উদ্দিন, আব্দুর রব, জুবের আহমদ, জুয়েল রানা সহ বিএনপি ও যুবদলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রচারণা চলাকালে শাহজাহান সিদ্দিকী সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, "সিলেটের গণমানুষের প্রিয় নেতা আরিফুল হক চৌধুরীর মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ধানের শীষের বিকল্প নেই। গোয়াইনঘাটের যুবদল আজ রাজপথে ঐক্যবদ্ধ এবং আমরা এই বিজয় সুনিশ্চিত করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।" তৃণমূলের ভোটারদের মাঝে লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারাও ধানের শীষের লিফলেট সাদরে গ্রহণ করেন এবং আগামী নির্বাচনে তাদের সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট জেলা জিয়া সংসদ’র সভাপতি এম এ রহিম সম্পাদক জলিল

সিলেট জেলা জিয়া সংসদ’র সভাপতি এম এ রহিম সম্পাদক জলিল