ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি প্রাণ: জাসাস নেতা মঞ্জুর আহমদের শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি প্রাণ: জাসাস নেতা মঞ্জুর আহমদের শুভেচ্ছা ছবির ক্যাপশন: মঞ্জুর আহমদ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মঞ্জুর আহমদ।
এক বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে খুশির ঈদ। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অমীয় সুধা। সুস্থ সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি।"
তিনি আরও বলেন, "ঈদের এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়, এই কামনাই করি। ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমরা যেন আগামী দিনেও একে অপরের সুখে-দুঃখে পাশে থাকতে পারি।"
শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ ঈদ উদযাপন কামনা করেছেন।
শুভেচ্ছান্তে, মঞ্জুর আহমদ সভাপতি,
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস),
গোয়াইনঘাট উপজেলা শাখা।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য