ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

সিলেটে বিএনপি নেতার বাসায় আগুন, অন্তর্কোন্দলের অভিযোগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
সিলেটে বিএনপি নেতার বাসায় আগুন, অন্তর্কোন্দলের অভিযোগ। ছবির ক্যাপশন: অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি ও সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল জলিল।
২৫শে মে ২০২৬

বিস্তারিতঃ দলীয় কোন্দলের জেরে সিলেট জেলা বিএনপি নেতা জনাব আব্দুল জলিল সাহেবের বাসায় গতকাল আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আনুমানিক রাত ২ঘটিকার সময় আগুনের সুত্রপাত ঘটে..... 

পরবর্তীতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে....

এ বিষয়ে আব্দুল জলিল সাহেব জানান, এই ঘটনাটি উনার নিজ দলের কর্মীদের ধারাই সংঘটিত হয়েছে, তিনি জানান উনার ছেলে আবু তায়েফ এর সাথে বর্তমান সংসদ সদস্য ও মন্ত্রী জনাব আরিফুল হকের গ্রুপের বিরোধ চলছিলো, তিনি আরোও জানান গত কয়েকদিন থেকে তারা বিভিন্ন হুমকি ও পাচ্ছিলেন এমনকি উনার ছেলের ব্যাপারে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিলো.....

এ বিষয়ে পরবর্তীতে আমরা লন্ডনে অবস্থানরত আবু তায়েফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আরিফ সাহেবের সাথে উনার দ্বন্দ্ব শুরু হয়.... ফেইসবুকে একটি পোস্ট কে কেন্দ্র করে , যেখানে আবু তায়েফ আরিফুল হক সাহেবের বিভিন্ন সমালোচনা করেন, আবু তায়েফ আরোও জানান এই পোষ্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা এবং হুমকি প্রদান করা হয়....

তিনি আরোও জানান, আওয়ামীলীগ জামায়াতের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে আজকে আমাদের রক্তের ওপর ভর করে দল ক্ষমতায়, এখন আমাদের দলীয় ক্ষমতাধরদের দ্বারা বিভিন্ন হুমকি এবং হামলার শিকার হওয়া আমাদের জন‍্য লজ্জার এবং দুঃখজনক..... এ বিষয়ে আমরা মামলা করতে চাইলে পুলিশ আমাদেরকে আপোষে শেষ করার জন‍্যে পরামর্শ প্রদান করে যেটি আরোও হতাশাজনক..... 

ইতোমধ্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী ও জেলার সিনিয়র নেতারা জলিল সাহেবের বাড়ি পরিদর্শন করেছেন এবং দলীয় কেউ থাকলে শাস্তির আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন....

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মের আইকন রুকন আহমেদের পক্ষ থেকে ১০ নং আলীরগাঁওবাস

তরুণ প্রজন্মের আইকন রুকন আহমেদের পক্ষ থেকে ১০ নং আলীরগাঁওবাস