ঢাকা | বঙ্গাব্দ
LIVE
WATCH
24

সিলেট ওয়াচ২৪

PREMIUM
সিলেট ওয়াচ২৪-এ আপনাকে স্বাগতম। দেশ-বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন... বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা আপোষহীন।

গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়; নির্ভয়ে সত্য লেখার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়; নির্ভয়ে সত্য লেখার আহ্বান ছবির ক্যাপশন: সাংবাদিকদের সাথে মতবিনিময়

গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে আরিফুল হক চৌধুরীর মতবিনিময়; নির্ভয়ে সত্য লেখার আহ্বান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়ন এবং গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

​গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমন-এর সঞ্চালনায় সভার শুরুতেই সাংবাদিকরা এলাকার বিদ্যমান নানা সমস্যার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গোয়াইনঘাট এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ায় এখানে প্রায়ই বিভিন্ন প্রভাবশালী মহলের সিন্ডিকেট ও অনিয়ম দেখা যায়। যখনই সাংবাদিকরা জনস্বার্থে এসব অনিয়মের সত্য উন্মোচন করতে যান, তখনই তাদের নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হতে হয়। বক্তারা জোর দিয়ে বলেন, এলাকায় শান্তি ও সুশাসন বজায় রাখতে হলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

​জবাবে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, "সাংবাদিকরা সমাজের চোখ। সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা হুমকির শিকার হবেন—এটি কোনোভাবেই কাম্য নয়। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ গোয়াইনঘাটে সাংবাদিকদের মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনারা নির্ভয়ে অনিয়মের বিরুদ্ধে কলম ধরবেন, আমি আপনাদের পাশে থাকব।"

​মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। এছাড়াও সাংবাদিকদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, সাংবাদিক বিলাল উদ্দিন, সাংবাদিক মিনহাজ এবং সাংবাদিক আমীর উদ্দিন।

​সভায় উপস্থিত বক্তারা এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতির টেকসই উন্নয়নে প্রার্থীর ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন। সভার সমাপনী বক্তব্যে সভাপতি এম এ মতিন বলেন, গোয়াইনঘাটের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা কেবল উন্নয়নের নয়, বরং একটি নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশের।


নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে