ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

কোম্পানীগঞ্জে আরিফুল হক চৌধুরীর গণসংযোগ ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
কোম্পানীগঞ্জে আরিফুল হক চৌধুরীর গণসংযোগ ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
কোম্পানীগঞ্জে আরিফুল হক চৌধুরীর গণসংযোগ ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফয়ছল আহমদ নুমান

সিলেট-৪ আসনের (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) ধানের শীষের কান্ডারি এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।
আজ তিনি উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন।গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে রাস্তার বেহাল দশার কথা তুলে ধরেন। এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন,
“এলাকার রাস্তা ও অবকাঠামোর যে করুণ অবস্থা, তা জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার স্থায়ী সমাধানসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।
গণসংযোগ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তার আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মের আইকন রুকন আহমেদের পক্ষ থেকে ১০ নং আলীরগাঁওবাস

তরুণ প্রজন্মের আইকন রুকন আহমেদের পক্ষ থেকে ১০ নং আলীরগাঁওবাস