বর্ণাঢ্য আয়োজনে ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং শেষে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। গোয়াইনঘাট উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়শনের ১২-১৩তম বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্ট প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও কৃতি সনদ প্রদান করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টায় ডৌবাড়ি গ্রামের বিশিষ্ট মুরব্বি সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে ডৌবাড়ি আইডিয়াল পাবলিক স্কুলের সহকারী শিক্ষক সাইফুর রহমান এর পরিচালনায় পুরস্কার বিতরনী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানী ড. সালেহ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জওয়াদুর রহমান, সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান প্রার্থী মরিয়ম বেগম, ডৌবাড়ী আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো:আব্দুল্লাহ, ডৌবাড়ী ঘোড়াইল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নরোত্তম চন্দ্র দাস, গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রারী অফিসের দলিল লেখা মো: জাকারিয়া রব্বানী,পুকাশ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো:আলিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলার সমবায় কার্যালয়ের অফিস সহকারী মো: জিল্লুর রহমান, ডৌবাড়ী গ্রামের বিশিষ্ট মুরব্বি মো:আব্বাস আলী, ডৌবাড়ী আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোছা: মাছুমা জাহান লিজা।
এসময় কোমলমতি শিক্ষার্থী ও অভিবাকদের উদ্দেশ্যে অথিতিবৃন্দ বলেন, তোমরা সবাই অসাধারণ এবং বিশেষ ক্ষমতার অধিকারী। নিজেদের অনন্য মেধা নিয়ে এগিয়ে যাও, স্কুল শুধুমাত্র বই পড়ার জায়গা নয়, এটি শেখার ও আনন্দের জায়গা। প্রতিটা দিন নতুন কিছু আবিষ্কারের জন্য তৈরি হও, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়া সবচেয়ে জরুরি। বড়দের সম্মান এবং ছোটদের ভালোবাসতে হবে। সততা ও নৈতিক শিক্ষাকে জীবনের পাথেয় হিসেবে নাও, তোমরা যা হতে চাও, তা মনেপ্রাণে বিশ্বাস করো। বড় স্বপ্ন দেখ, কারণ তুমিই এই দেশের ভবিষ্যৎ, প্রশ্ন করতে শেখো। কেন এবং কীভাবে—এই কৌতুহলই তোমাদের সামনে এগিয়ে নেবে, নির্ভয়ে নিজের কাজ করে যাও। পড়াশোনার পাশাপাশি খেলতে ভুলো না। তোমাদের সুস্থ, সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করছি।
শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
Imdadur Rahman