ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

গোয়াইনঘাটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
গোয়াইনঘাটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ ছবির ক্যাপশন: উপকারভোগী শ্রমিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন অতিথিরা।

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন' হতে শ্রমিক ও তাঁদের পরিবারের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার মোট ৩৬ জন অসুস্থ ও অসচ্ছল শ্রমিকের হাতে সহায়তার চেক হস্তান্তর করা হয়। এতে সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান পাওয়া অধিকাংশ ব্যক্তিই জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। এই অর্থ তাঁদের চিকিৎসা ও পরিবারের সহায়তায় বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতন কুমার অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো: মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি মঞ্জুর আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রব। এছাড়াও ইউপি সদস্য আব্দুর রহমান, মঈনুদ্দিন মনু, রুকন আহমেদ ও জুবের সুহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ ও অসহায় শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর বিশেষ অবদান রয়েছে। তাঁর আন্তরিক প্রচেষ্টাতেই এই এককালীন অনুদান প্রদান সম্ভব হয়েছে। বক্তারা এই মানবিক উদ্যোগের জন্য মাননীয় মন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিশেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এলাকায় এ ধরনের জটিল বা বিশেষ রোগে আক্রান্ত কোনো অসহায় রোগী থাকলে, তাঁরা যেন প্রয়োজনীয় কাগজপত্র ও উপযুক্ত প্রমাণাদিসহ সরাসরি ইউএনও কার্যালয়ে যোগাযোগ করেন। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে তাঁদেরকেও সরকারি সহায়তার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের ভালোবাসায় হাসবে জনপদ: কোওরবাজার প্রবাসী পরিষদের ঈ

প্রবাসীদের ভালোবাসায় হাসবে জনপদ: কোওরবাজার প্রবাসী পরিষদের ঈ