ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

গোয়াইনঘাটে মানবতার কল্যাণে প্রবাসী নজরুল ইসলাম: ৮ শতাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
গোয়াইনঘাটে মানবতার কল্যাণে প্রবাসী নজরুল ইসলাম: ৮ শতাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: ঈদ বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়েছে ‘মরহুম হাজী ছয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশন’। প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও দুবাই প্রবাসী নজরুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৮ সহস্রাধিক নিম্নআয়ের পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মরহুম হাজী সয়ফুল্লাহর নিজ বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, "নজরুল ইসলাম প্রবাসে থাকলেও তার প্রাণ পড়ে থাকে নিজ এলাকার সাধারণ মানুষের কাছে। তার এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে কোনো মানুষই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না।" অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ: উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, শিক্ষক মনজুর আহমদ, প্রবাসী নেতা ওমর ফারুক ও রুকন আহমদ। জাসাস নেতা মনজুর আহমদ ও আব্দুর রব, ছাত্রদল নেতা জুবের আহমদ, শহীদ জিয়া পরিষদের মইন উদ্দিন মনু ও সিদ্দিকুর রহমান শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম তদারকি করেন।
আয়োজকদের বক্তব্য: ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এলাকার দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই নজরুল ইসলামের এই নিয়মিত আয়োজন। দীর্ঘ বছর ধরে তিনি ও তার পরিবার এলাকার আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। উপহার পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ফাউন্ডেশন ও এর পৃষ্ঠপোষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’