ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

সিলেট-৪ আসনে দেওয়াল ঘড়ি প্রতীক প্রত্যাহার, দাড়িপাল্লার পক্ষে মাঠে খেলাফত মজলিস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
সিলেট-৪ আসনে দেওয়াল ঘড়ি প্রতীক প্রত্যাহার, দাড়িপাল্লার পক্ষে মাঠে খেলাফত মজলিস ছবির ক্যাপশন: প্রতীক
তানজিল হোসেন, গোয়াইনঘাট থেকে: সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত 'দেওয়াল ঘড়ি ' প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। 
মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলমের হাতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারকৃত মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এ বিষয়ে খেলাফত মজলিস সিলেট জেলার কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান জানান, ১০ দলীয় জোটের প্রার্থী জয়নাল আবেদীন ভাইয়ের পক্ষে খেলাফত মজলিস ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দাড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ তারিখ পর্যন্ত খেলাফত মজলিস সকল শ্রেণি-পেশার জনগণকে সঙ্গে নিয়ে অবিরাম মাঠপর্যায়ের কার্যক্রম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের মাধ্যমেই এ নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব। জনগণের সমর্থন ও দোয়ায় দাড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে খেলাফত মজলিস ১০ দলীয় জোটের শরিক হিসেবে সিলেট- ২ ও সিলেট-৫ আসনে 'দেওয়াল ঘড়ি' প্রতীক নিয়ে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’