পবিত্র ঈদুল ফিতর: গোয়াইনঘাট ও পশ্চিম জাফলংবাসীকে আজিম উদ্দিনের ঈদের শুভেচ্ছা
সিয়াম সাধনার মাস শেষে অশেষ রহমত ও বরকত নিয়ে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আনন্দ উৎসবে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিশেষ করে পশ্চিম জাফলং ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও 'ঈদ মোবারক' জানিয়েছেন আজিম উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। গোয়াইনঘাট উপজেলা ও পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতিটি ঘরে বয়ে আসুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।"
তিনি আরও যোগ করেন, "আমি আমার প্রিয় এলাকাবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও সমৃদ্ধ সমাজ গঠনে একযোগে কাজ করতে পারি—এই হোক এবারের ঈদের অঙ্গীকার।"
উল্লেখ্য, তরুণ ও জনপ্রিয় এই নেতা অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পশ্চিম জাফলং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
পরিশেষে তিনি আবারও সবাইকে ঈদের অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
Imdadur Rahman