হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় রোববার (১১জানুয়ারি) টাস্কফোর্স ও বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্তঘেঁষা এলাকায় গত রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাড়ি, কসমেটিকস,জিরা এবং বিভিন্ন প্রকার ঔষধসহ পাচার হয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Imdadur Rahman