রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পুর্ব জাফলংয়ে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী- ২০২৬) বিকাল ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনের নেতৃত্বে ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য লাখেরপাড়ে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে কয়েক শতাধিক নারী ভোটারদের নিয়ে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী স্যামা হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সতের বছর পর আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সিলেটের সাবেক দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরী কে গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানীগঞ্জে ধানের শীষের মনোনয়ন দিয়ে এই চার আসনে পাঠানো হয়েছে। তিনি সিলেট শহরকে যেভাবে উন্নয়ন করেছেন ঠিক এই চার আসনের ও উন্নয়ন করবেন। তাই আপনারা আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আরিফুল হক চৌধুরী কে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আরিফুল হক চৌধুরী বিজয়ী হলে এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালবার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, নারীদের নিরাপত্তা ও শিক্ষার ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত হবে। উক্ত কর্মসূচির সার্বিক আয়োজনে সহযোগিতা করেছেন পুর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক উসমান আলী, যুবদলনেতা মানিক ও আব্বাস আলী।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চার শতাধিক নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী উঠান বৈঠক সম্পন্ন হয়।
Imdadur Rahman