ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন: সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে আবুল হোসেন ও মিনহাজ।
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে কর্মরত ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ‘গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়ন’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেনকে সভাপতি এবং নাগরিক টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নব-নিযুক্ত কমিটির নাম ঘোষণা করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ।

১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা (জৈন্তাবার্তা), সহ-সভাপতি মো. আজিজুর রহমান (দৈনিক কালবেলা), সহ-সাধারণ সম্পাদক লোকমান আহমদ (আইঅন টিভি), কোষাধ্যক্ষ রাসেল আহমদ (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম (গ্রীণ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিল হোসেন (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহ আলম (প্রতিদিনের কাগজ), পাঠাগার বিষয়ক সম্পাদক এমদাদুর রহমান (এশিয়ান টিভি) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল আহমদ (বাংলাদেশ মিডিয়া)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী (যুগভেরী), হারুন আহমদ (উত্তর পূর্ব), মারজানুল আযহার জুনেদ (প্রতিদিনের বাংলাদেশ) এবং এবাদুর রহমান (সিলেটের দিনরাত)।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন ও আলী হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। গোয়াইনঘাটের জনমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেকড়ের টানে প্রাণের মেলা: সোনারহাট উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূ

শেকড়ের টানে প্রাণের মেলা: সোনারহাট উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূ