ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোয়াইনঘাট মডার্ন একাডেমিতে নবীনবরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোয়াইনঘাট মডার্ন একাডেমিতে নবীনবরণ ছবির ক্যাপশন: গোয়াইনঘাট মডার্ন একাডেমিতে একাদশ শ্রেণির নবীনবরণ।

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের সীমান্তবর্তী ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ গোয়াইনঘাট উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত ‘গোয়াইনঘাট মডার্ন একাডেমি’-তে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও গোয়াইনঘাট থানা পুলিশ এর সাব-ইন্সপেক্টর (SI) নাইমুল ইসলাম।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, মঈনুদ্দিন মনু, রুকন আহমেদ, আব্দুর রব ও জুবের আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মঞ্জুর আহমেদ। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের মেধা ও ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গোয়াইনঘাট মডার্ন একাডেমির এমন আয়োজন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি ওই অঞ্চলে জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য