ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

সিলেটের গোয়াইনঘাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে জামায়াত নেতার জিডি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
সিলেটের গোয়াইনঘাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে জামায়াত নেতার জিডি ছবির ক্যাপশন: অভিযুক্ত আবু তায়েফ

সিলেটের গোয়াইনঘাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে জামায়াত নেতার জিডি

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট |

​সিলেটের গোয়াইনঘাট থানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ বাদী হয়ে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা আবু তায়েফের বিরুদ্ধে এই জিডিটি করেন।

অভিযোগের বিবরণ:

জিডিতে উল্লেখ করা হয়েছে, আবু তায়েফ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন। এর ফলে সংগঠনটি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ হিসেবে এই জিডি করা হয়েছে।

জামায়াত নেতার বক্তব্য:

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর বলেন, "আমরা বিশ্বাস করি বর্তমান প্রশাসন স্বাধীনভাবে কাজ করছে। অপপ্রচার রোধে আমরা ইতোমধ্যে থানায় জিডি করেছি। খুব শীঘ্রই অভিযুক্ত আবু তায়েফের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।"

আবু তায়েফের প্রতিক্রিয়া:

অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য থেকে আবু তায়েফ জানান, "আমি এই জিডির ঘটনায় মোটেও বিচলিত নই। আওয়ামী লীগের শাসনামলেও আমরা এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।"

বিএনপি নেতাদের নিন্দা:

এদিকে ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি করার ঘটনায় নিন্দা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তারা বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে শীতার্তদের মাঝে ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ।

গোয়াইনঘাটে শীতার্তদের মাঝে ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ।